হেলাল আহমেদ
চলনবিল প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মানসিক ও প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। বুধবার (৩ জুন) সকালে র্যাব-১২, সিরাজগঞ্জের সদর কোম্পানির একটি আভিযানিক দল জেলার সদর থানাধীন নলকা এলাকায় সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২।
- আরও পড়ুন
- সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা
- সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল (ভূমি) নাজির থেকে আলাদিনের চেরাগ ও অবৈধ অর্থ বাণিজ্যের নেপথ্যে,
- দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
- মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না ইসলামিক ক্রেডিট কার্ডে
- দৌলতপুরে পিতা হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার !
- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী
আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান,গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে ভিকটিম মানসিক প্রতিবন্ধী শিশুটি প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা মো. শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে আইনের আশ্রয় নেয়। গত ৩ মে শিশুটির বাবা বাদী হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত শান্ত আত্মগোপনে চলে যায়। চাঞ্চল্যকর এ ঘটনায় স্থানীয় এলাকাসহ সারাদেশে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর থেকেই র্যাব-১২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করে।
র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় পরিচালিত অভিযানে অবশেষে বুধবার সকালে প্রধান আসামি মো. শান্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বাসিন্দা এবং বেল্লাল হোসেনের ছেলে। র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/9SKSv
https://shorturl.fm/GgdjF
https://shorturl.fm/4ga6u