“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়লো ১ টাকা ৫২ পয়সা

গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ, জুন থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক

দেশে বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি করে ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

  • আরও পড়ুন

বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের তথ্যমতে, বিভিন্ন শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন এই মূল্যহার চলতি জুন মাস থেকেই কার্যকর হবে। বিইআরসির ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে খুচরা পর্যায়ে গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সায় পৌঁছেছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন খরচের গড় হার ইউনিটপ্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

তখন পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়। নতুন মূল্যবৃদ্ধির ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের বিদ্যুৎ গ্রাহকদের মাসিক ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *