এন. নাজনীন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের “সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে এসইডিপি এর আওতাভুক্ত “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম(EESS)”এর মাধ্যমে সারা দেশব্যাপী পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- আরও পড়ুন
- পদ্মা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে শিবচরে বিএনপির মিছিল
- শিবচর সাব রেজিষ্ট্রার অফিসে চলছে ঘুষ বানিজ্যে
- মনোনয়ন দৌড়ে তিন মুখ, ছনুয়ার মানুষের আলোচনায় মানবিক নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীর!
- বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
- কুষ্টিয়ায় লাল পতাকা মিছিল ও সমাবেশ
- নড়াইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
এ লক্ষ্যে উপজেলা /থানা পর্যায়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষার্থী সমন্বয়ে “Startup,Science Project and Innovation Idea Showcasing ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।নাসিরনগর উপজেলা হল রুমে অনুষ্ঠিত আজকের( ১২ জুন) এই প্রোগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মোট ১৭টি দল অংশগ্রহণ করে।
এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, নাসিরনগর সরকারি কলেজ এবং ফান্ডাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনাব এম.এ.হান্নান -মাননীয় সাংসদ, ব্রাহ্মণবাড়িয়া -১(নাসিরনগর)। সভাপতিত্ব করেন জনাব শাহীনা নাছরিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাসিরনগর।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: রমজান আলী, অধ্যক্ষ, নাসিরনগর সরকারি কলেজ, জনাব কে. এম. বশীর উদ্দিন তুহিন,সেক্রেটারি -বিএনপি,নাসিরনগর উপজেলা, অধ্যক্ষ, চাতলপাড় ডিগ্রি কলেজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার জনাব রহিমা খাতুন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/3gNw7
https://shorturl.fm/OTbZA
https://shorturl.fm/MJf0h
https://shorturl.fm/WX2f0
https://shorturl.fm/O6Fy4
https://shorturl.fm/b3Ker