“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আনোয়ার হোসেন। তিনি বর্তমানে ২নং সাহেবের হাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • আরও পড়ুন

​দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে আসছেন। মহামারী, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সামাজিক সংকটে ৭নং ওয়ার্ডের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ​স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ৭নং ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, অবহেলিত জনগোষ্ঠীর অধিকার আদায় এবং যুবসমাজকে মাদকমুক্ত করে একটি আদর্শ ওয়ার্ড গঠনে মোঃ আনোয়ার হোসেনের মতো তরুণ ও ডেডিকেটেড নেতৃত্বের প্রয়োজন।

​নিজের প্রার্থিতা ও পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “আমি পদের লোভ বা ব্যক্তি স্বার্থে নির্বাচনে আসিনি। ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অবহেলিত এই জনপদের রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সরকারি সকল সুযোগ-সুবিধা যেন সাধারণ মানুষ সরাসরি পায়, তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আমি এই ওয়ার্ডকে একটি রোল মডেল ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আশা করি, আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।” ​ইতিমধ্যে তিনি ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে জনসাধারণের সাথে কুশল বিনিময়, উঠান বৈঠক ও নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের মাঝেও তরুণ এই প্রার্থীকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *