“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বটিয়াঘাটার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন

মোঃ মিজানুর রহমান

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের ৭৩ নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (২৭ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ৭ নং আমিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব হায়দার আলী, মোজাফ্ফর শেখ, মোতাহার শেখ, আরাফাত শেখ, ইমামুল শেখ, সোহাগ শেখ, মুরাদ শিকদার, মাছুম শেখ, রবিউল শেখ, বাবুল, আসাদ, আলিমুল, সালাম, সবুজ, ইয়াছিন, গোলাম রসুল, আশিবুরসহ আরও অনেকে। এছাড়া সভায় সাংবাদিক মোঃ মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।

  • আরও পড়ুন

সভায় সরকারি বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মোঃ সোহাগ শেখ এবং সহ-সভাপতি হিসেবে মুরাদ শিকদার নির্বাচিত হন। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে আরিফুজ্জামান ও নুরজাহানকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।

পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিংকন মন্ডল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—মহিলা বিদ্যোৎসাহী সদস্য নুরজাহান আক্তার, মহিলা অভিভাবক সদস্য ছাবিনা ইয়াসমিন পিয়ারী, জমিদাতা সদস্য মোতাহার হোসেন, শিক্ষক প্রতিনিধি লিপিকা বিশ্বাস, অবসরপ্রাপ্ত সদস্য মোঃ আজমল হোসেন এবং ইউপি সদস্য মোঃ আশরাফুজ্জামান।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এছাড়াও মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ এনামুল হক, অভিভাবক সদস্য হিসেবে মোঃ সোহাগ শেখ এবং মহিলা অভিভাবক সদস্য হিসেবে তানিয়া খাতুন অন্তর্ভুক্ত রয়েছেন।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় বিদ্যালয়টি ভবিষ্যতে আরও উন্নতির দিকে এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *