“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ইতিহাসের হাতছানি, ফ্রান্সের মুখোমুখি মরক্কো

স্পোর্টস ডেস্ক

ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আবারও বড় মঞ্চে মরক্কো। আর সামনে তাদের শক্ত প্রতিপক্ষ ফ্রান্স। কাতার বিশ্বকাপে সেমিফাইনালের স্মৃতি এখনও তাজা—সেই ম্যাচে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল অ্যাটলাস লায়নদের। এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি দুই দল, নতুন করে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছড়াতে প্রস্তুত ফুটবল দুনিয়া।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। পাঁচ ম্যাচে পাঁচ জয়, ১৪ গোল এবং মাত্র ২ গোল হজম—পরিসংখ্যানই বলে দিচ্ছে তাদের আধিপত্যের কথা। দলের আক্রমণভাগে কিলিয়ান এমবাপের ঝড়ো ফর্ম আলাদা করে নজর কেড়েছে। ইতোমধ্যে সাত গোল করে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন এই ফরাসি তারকা। তার সঙ্গে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে ও ব্রাডলি বারকোলার সমন্বয়ে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর আক্রমণভাগ।

  • আরও পড়ুন

তৃতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগোচ্ছে ফ্রান্স, তবে মরক্কোর মতো প্রতিপক্ষের সামনে পথ মোটেও সহজ নয়। আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন মরক্কো এখন আর কেবল চমক নয়, তারা পরিণত হয়েছে শক্তিশালী দাবিদারে। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে বিদায় করে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে আবার বড় কিছু করার স্বপ্ন দেখছে দলটি।

২০২৫ আফকন জয়ী মরক্কো বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ের মধ্যে অবস্থান করছে। সুসংগঠিত রক্ষণভাগ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলগত সমন্বয়—এই তিন শক্তিতেই ভর করে তারা প্রতিপক্ষকে চাপে ফেলে। তবে কোয়ার্টার ফাইনালের আগে কিছুটা দুশ্চিন্তায় মরক্কো শিবির। দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। তিন গোল করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন, ফলে তার অনুপস্থিতি বড় ধাক্কা হতে পারে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

অন্যদিকে, ফরাসি কোচ দিদিয়ের দেশম প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। তার ভাষায়, ‘ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই। যেদিন ভালো খেলবে, সেই দলই জিতবে।’ মরক্কোর পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তারা দারুণ ফুটবল খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’

দুই দলের অতীত পরিসংখ্যানেও এগিয়ে ফ্রান্স। এখন পর্যন্ত ছয়বারের মুখোমুখিতে চারটি জয় ফরাসিদের, বাকি দুটি ম্যাচ ড্র। তবে বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাসে ভর করে মরক্কো যে কোনো মুহূর্তে অঘটন ঘটাতে পারে। সব মিলিয়ে, ইতিহাসের হাতছানি আর প্রতিশোধের আবহে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইগুলোর একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *