

ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি
চব্বিশের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা নসাৎ হতে বসার ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম বলেছেন, “২৪ এর গণ-অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে তা আর বাস্তবায়ন হয়নি। বরং দেশের মানুষের স্বার্থের পরিবর্তে এখন দলীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পাচ্ছে। ফলে পুরনো রাজনৈতিক কালচার আবার ফিরে এসেছে।” শুক্রবার (১০ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নাটোর শহরের স্থানীয় স্বাধীনতা চত্বরে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে সারজিস আলম আরও বলেন, “ক্ষমতার পালাবদলের পর চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা পুনরায় শুরু হয়েছে। এ ধরনের অপরাজনীতি চলমান থাকলে আগামী দিনে শুধু মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে মূলত শাসক আর শোষকের লড়াই।”
একই সমাবেশে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ ও সারোয়ার তুষার সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, “শোনা যাচ্ছে আগামী ডিসেম্বরে নাকি শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি দেশে আসার জন্য এতো অস্থির কেন? আর দেশেই যদি ফিরবেন, তাহলে দেশের মানুষকে বিপদে ফেলে পালালেন কেন?”
এর আগে এনসিপি’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের আলাইপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

এনসিপি নাটোর জেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119