“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

‘অপপ্রচার বন্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবি’, জাতীয় প্রেসক্লাবে হোমিও চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দীর্ঘ ২৭ বছর ধরে চিকিৎসাসেবার মাধ্যমে অর্জিত সুনাম নষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে—এমন অভিযোগ করেছেন ‘গণস্বাস্থ্য হোমিও’-এর চেয়ারম্যান ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

‘দুই বছর ধরে অপপ্রচার’
সংবাদ সম্মেলনে ডা. সরওয়ার অভিযোগ করেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি ও গংদের নেতৃত্বে একটি মহল গত দুই বছর ধরে ‘গণস্বাস্থ্য হোমিও’ এবং তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য ছড়িয়ে আসছে। এতে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তিনি।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ডা. সরওয়ারের ভাষ্য অনুযায়ী, ‘বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ’-এর একটি কাউন্সিল অধিবেশনের প্রায় ৫ লাখ টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে অ্যাডভোকেট পাখি তাঁর ওপর ক্ষুব্ধ হন। পরে তিনি অফিসে আসা বন্ধ করে নিজেকে সভাপতি দাবি করে একটি কমিটি ঘোষণা করেন বলেও অভিযোগ করা হয়।

‘অপপ্রচার বন্ধে ৫ লাখ টাকা চাওয়া হয়’
সংবাদ সম্মেলনে আরও গুরুতর অভিযোগ তুলে ডা. সরওয়ার বলেন, অপপ্রচার বন্ধের বিনিময়ে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই দাবি মেনে না নেওয়ায় তাঁকে ‘ভুয়া ডাক্তার’ ও ‘অশিক্ষিত’ হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মিথ্যা মামলা দায়ের, ভাড়াটে লোক দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও প্রচার এবং বিভিন্ন সরকারি দপ্তরে কাল্পনিক অভিযোগ পাঠানো হয়েছে।

  • আরও পড়ুন

‘আইন মেনেই চিকিৎসাসেবা চলছে’
নিজের প্রতিষ্ঠান সম্পর্কে ডা. সরওয়ার বলেন, ‘গণস্বাস্থ্য হোমিও’ বৈধভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছে। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে হাজার হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার দাবিও করেন তিনি।
তিনি জানান, বর্তমানে রাজধানীর ১৪ পুরানা পল্টন এবং ৫৬/১ বায়তুল ভিউ টাওয়ারের (লিফটের ১০ ও ১১ তলা) স্থায়ী চেম্বারে নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ অনুসন্ধানের আহ্বান
সংবাদ সম্মেলনে কথিত অপপ্রচার ও চাঁদাবাজির অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে ডা. সরওয়ার বলেন, কোনো পক্ষের প্রচারণার ওপর নির্ভর না করে প্রকৃত ঘটনা অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরা উচিত।
তিনি মূলধারার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ অনুসন্ধানের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি গংদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *