বাকেরগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, মোফাজ্জল হোসেন হাওলাদার, রুহুল আমিন জোমাদ্দার, স্বপন শিকদার, কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচি সফল করতে উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে বরিশাল শহরে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
এছাড়া আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।প্রস্তুতি সভা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119