মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৮) মারা গেছেন। বুধবার দিনগত গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত হাসান চরকান্দিপাড়ার তারা মিয়া শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সোহেল এবং প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১০-১১আহত হন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ হাসান শেখ বুধবার দিনগত গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
- আরও পড়ুন
- সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

- সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল (ভূমি) নাজির থেকে আলাদিনের চেরাগ ও অবৈধ অর্থ বাণিজ্যের নেপথ্যে,

- দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

- মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না ইসলামিক ক্রেডিট কার্ডে

- দৌলতপুরে পিতা হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার !

- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

সংঘর্ষ চলাকালে ৭জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।এর মধ্যে আহত হাসান শেখ বুধবার দিনগত রাতে মারা যান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119