দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: ফকির মাহবুব আনাম
নিজস্ব প্রতিবেদক
নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, যারা নৈরাজ্য সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করা হবে।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দেশে শান্তি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, কোনো ধরনের পরিকল্পিত সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
ধনবাড়ীতে গণমিছিল
সমাবেশের আগে ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক, ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক এবং বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে মিছিলটি পুনরায় ধনবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
- আরও পড়ুন
- সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

- সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল (ভূমি) নাজির থেকে আলাদিনের চেরাগ ও অবৈধ অর্থ বাণিজ্যের নেপথ্যে,

- দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

- মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না ইসলামিক ক্রেডিট কার্ডে

- দৌলতপুরে পিতা হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার !

- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
গণমিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119