মোঃ সামিরুল ইসলাম
নড়াইল প্রতিনিধি
মাদকসেবনের বিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবনের প্রতিবাদ করায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।
এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে গেলে মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে মেম্বার কাসেদকে মারধরের বিষয়টি জানতে চান।দুইপক্ষের বাক-বিতন্ডার এক পর্যায়ে হাসিব মোল্যা তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি মারা যান। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
- আরও পড়ুন
- সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

- সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল (ভূমি) নাজির থেকে আলাদিনের চেরাগ ও অবৈধ অর্থ বাণিজ্যের নেপথ্যে,

- দৌলতপুরে নিখোঁজের দুই দিন পরে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

এ ঘটনার পর অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পালিয়ে যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিব মোল্যাকে আটকের চেষ্টা চলছে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119