“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

শ্রমিক আন্দোলনে অচল পোশাকশিল্প, উৎপাদন বন্ধ ১২১ কারখানায়

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে আন্দোলন, ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। রোববার (১৫ নভেম্বর) এসব কারখানার মধ্যে ৬৫টি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে না পারায় আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে। শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকরের সুযোগ রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় মালিকপক্ষ এসব সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

এদিকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেগুলোর কয়েকটির মালিক আবার উৎপাদন শুরুর বিষয়টি বিবেচনা করছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

মজুরি বৃদ্ধির প্রস্তাব প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, সোমবার বোর্ডের কাছে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে। তবে প্রস্তাবে কত টাকা ন্যূনতম মজুরির সুপারিশ করা হয়েছে, তা জানাতে রাজি হননি তিনি।

এর আগে শনিবার বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এবং উৎপাদন চালানো সম্ভব না হলে শ্রম আইনের ‘কাজ নেই, মজুরি নেই’ ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ করতে হতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এসব আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনা ঘটেছে। এতে দেশের অন্যতম বৃহৎ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধসহ বিভিন্ন কারণে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আরও জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করলেও কাজে যোগ দেননি। তবে তাদের মধ্যে কেউ কেউ পরে কাজে ফিরেছেন।

এদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করার পর ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকদের কারখানার বাইরে জড়ো হতে দেখা যায়। শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *