মোঃ সামিরুল ইসলাম
নড়াইল জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আছাদুজ্জামান, নড়াইল জেলা হাসপাতালরে তত্ত¡াবধায়ক ডা. আ ফ ম মশউির রহমান বাবু, সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমান,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিন্নাতুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার প্রমুখ।
এসময় উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাগণ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119