“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, আহত ২

রামপুরায় চার দুর্বৃত্তের হামলা, গুলিবিদ্ধ দুই কর্মী ঢাকা মেডিকেলে

মোঃ জাকির হোসেন

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে অবস্থিত ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির কর্মী হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুর্বৃত্তরা আগে তাদের কাছে চাঁদা দাবি করেছিল। দাবিকৃত টাকা না পেয়ে তারা অফিসে ঢুকে গুলি চালায়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত তাদের অফিসে প্রবেশ করে। এ সময় তারা দুই কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে হাবিবুর রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

তিনি আরও জানান, গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত দুই কর্মীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ দুই কর্মী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ছবি এআই দিয়ে করা

ঢাকার E দোকান

📱 ০ ১ ৬ ১ ২ ৩ ৪ ৬ ১ ১ ৯
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *