নারায়ণগঞ্জ-৫ আসনে মুক্তিজোট প্রার্থী আমজাদ মোল্লার গণসংযোগ

মোঃ জাকির হোসেন

নারায়ণগঞ্জ-৫ আসনে মুক্তিজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট ফটোসাংবাদিক আমজাদ মোল্লা ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার তিনি তাঁর নির্বাচনী কার্যালয় এলাকা ও ১১ নম্বর পানির কল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে মুক্তিজোটের বার্তা পৌঁছে দেন। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন তরুণ সমর্থকবৃন্দ, যারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন। স্থানীয় ভোটারদের মধ্যে এ গণসংযোগ ঘিরে বেশ সাড়া লক্ষ্য করা যায়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আমজাদ মোল্লা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তিনি কাজ করতে চান। ভোটারদের ভালোবাসা ও সমর্থনই তাঁর মূল শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *