“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ষড়যন্ত্রের জাল বুনছে ‘হলুদ সাংবাদিকতা’

মোহাম্মদপুরের জননন্দিত নেতাদের পাশে এলাকাবাসী  

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ডের রাজনীতিতে যখন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক তখনই এক কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট মো. মাসুম খান (রাজেশ) এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল মাঠে নেমেছে। মিথ্যা অপপ্রচার আর ভিত্তিহীন সংবাদের মাধ্যমে তাদের রাজনৈতিক ও সামাজিক ইমেজ নষ্ট করার এক নোংরা খেলায় মেতেছে স্বার্থান্বেষী গোষ্ঠী।

দীর্ঘদিন ধরে ৩৪ নং ওয়ার্ডে চাঁদাবাজি, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে আসছেন অ্যাডভোকেট মো. মাসুম খান (রাজেশ) ও মোহাম্মদ ওসমান রেজা। এলাকার সাধারণ মানুষের বিপদে-আপদে তাদের সরব উপস্থিতি জনগণের মনে এক অনন্য আস্থার জায়গা তৈরি করেছে। স্থানীয়দের মতে, এই সততা আর জনসেবামূলক কর্মকাণ্ডই এখন তাদের প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সরাসরি রাজনৈতিক লড়াইয়ে হার মানার আশঙ্কায় তারা বেছে নিয়েছে ‘চরিত্র হনন’-এর পথ।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

যৌথ বিবৃতিতে এই দুই নেতা জানান, কিছু অসাধু ও নামধারী ‘হলুদ সাংবাদিক’ ব্যবহার করে তাদের নাম বিকৃত করা মনগড়া সম্পূর্ণ কাল্পনিক কাহিনী প্রচার করা হচ্ছে। অ্যাডভোকেট মাসুম খান (রাজেশ) অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, “যাদের পায়ের তলায় মাটি নেই, তারাই আজ মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমার নাম ব্যবহার করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার সাথে বাস্তবের দূরতম কোনো সম্পর্ক নেই। এটি কেবল আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।” ছাড় দেওয়া হবে না অপরাধীদের বিবৃতিতে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, গণতান্ত্রিক ও আইনি উপায়ে এই অপপ্রচারের জবাব দেওয়া হবে। ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি বা মাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে, তবে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সত্যের জয় নিশ্চিত করতে কোনো অপশক্তির কাছে মাথা নত না করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন এই দুই নেতা।

প্রতিবাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে জনতা এদিকে অপপ্রচারের খবর ছড়িয়ে পড়লে ৩৪ নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাসুম খান (রাজেশ) এলাকার একজন অত্যন্ত সজ্জন ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে পরিচিত। তার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হওয়ার খবরে যখন সাধারণ মানুষ আশার আলো দেখছে, ঠিক তখনই এই ষড়যন্ত্র তাদের ক্ষুব্ধ করেছে। এলাকাবাসী একবাক্যে জানিয়েছেন, রাজপথের লড়াই হোক কিংবা আইনি লড়াই তারা তাদের প্রিয় নেতাদের পাশে থেকে সব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *