নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে সম্প্রতি একটি চ্যানেলে ভিডিও প্রতিবেদনে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বাদল শরিফ-কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী
- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু
এক বিবৃতিতে মো. বাদল শরিফ বলেন, “একজন সংবাদকর্মী যথাযথ অনুসন্ধান না করেই কীভাবে আমাকে এই অপরাধের সাথে জড়িয়ে সংবাদ প্রকাশ করলেন, তা আমার বোধগম্য নয়। এটি স্পষ্টতই সাংবাদিকতার নীতি ও আদর্শ পরিপন্থী। আমার পরিচ্ছন্ন রাজনৈতিক ক্যারিয়ার ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল এই বিভ্রান্তি ছড়াচ্ছে। চাঁদাবাজি, মাদক কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই।”
প্রকাশিত চ্যানেলের ভিডিও প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি জানান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা তিন রাস্তার মোড় পর্যন্ত ফুটপাথ দখল করে হকারদের কাছ থেকে চাঁদা তোলার সুনির্দিষ্ট চিত্র সেখানে উঠে এসেছে। অথচ প্রকৃত অপরাধীদের আড়াল করতেই পরিকল্পিতভাবে তাঁর নাম জড়ানোর চেষ্টা করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, বাদল শরিফ দীর্ঘদিন ধরে বিএনপি ও শ্রমিক দলের সকল রাজপথের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি ৩৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থাকায়, রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে তাঁকে সামাজিকভাবে হেয় করতে এমন মিথ্যা সংবাদের আশ্রয় নিয়েছে। তারা অবিলম্বে এই বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
মো. বাদল শরিফ বলেন, একজন সৎ ও লড়াকু রাজনৈতিক কর্মীর নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায়, এই মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন ও কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। একই সাথে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা প্রকৃত অপরাধী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/Qwgdn
https://shorturl.fm/Z5rd7
https://shorturl.fm/ASKDJ