নিজস্ব প্রতিবেদক
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীর মুগদায় মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ করাও জরুরি। একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই।”
- আরও পড়ুন
- বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়লো ১ টাকা ৫২ পয়সা
- কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের পথ অবরুদ্ধ ও মারধরের অভিযোগ
- তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
- ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল
- বসুন্ধরা স্পোর্টস সিটির বিশ্বমানের বাস্কেটবল কোর্টে মুগ্ধ ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, “যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকসহ নানা সামাজিক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বসুন্ধরা শুভসংঘ সবসময় তরুণদের নিয়ে মানবিক, সচেতনতামূলক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, তরুণরাই পারে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।”
বসুন্ধরা শুভসংঘ মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ বলেন, “মাদকবিরোধী সচেতনতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। তরুণদের সক্রিয় অংশগ্রহণই সমাজে ইতিবাচক পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।” সংগঠনের সাধারণ সম্পাদক সাগর হোসেন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
আবদুল হান্নান মিলটনের সার্বিক তত্ত্বাবধানে এবং মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ ও সাধারণ সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রানা হোসেন ও আল-আমিন সিয়াম, সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আয়েশা আকন ও জিনিয়া আক্তার, অর্থবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জিসান আলম, পাঠাগার ও বিতর্কবিষয়ক সম্পাদক রাফসান আহমেদ রিফাত, শিশু ও নারীকল্যাণবিষয়ক সম্পাদক লিজা আক্তার ও সোনালী আক্তার এবং প্রচার ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাতুল আহমেদ।
এ ছাড়া সংগঠনের সদস্য আরাফাত, সিয়াম শেখ, ওমর, কামরুল, পাখি, কারিমা, লিভা, আরিফা ইসলাম, রিয়াদ, মুন্নাসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সচেতনতামূলক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119