বাকেরগঞ্জ প্রতিনিধি
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই বৈশ্বিক অস্থিরতা ও নানা প্রতিকূলতার মাঝেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিচ্ছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
- আরও পড়ুন
- নাসিরনগরে “Startup, Science Project and Innovation Idea Showcasing”প্রোগ্রাম অনুষ্ঠিত
- কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন
- দীর্ঘদিনের বিরোধে রক্তক্ষয়ী মারামারি গুরুতর আহত মারজাহান বেগম
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা
- প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ: বাকেরগঞ্জের ১৪ ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া
- ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের অবকাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও নির্মাণে সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ইতোমধ্যে ভোগ করতে শুরু করেছেন সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ডের জনগণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল।

সড়কটির পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে একটি বাঁশের সাঁকো ব্যবহার করে ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হতো। স্থানীয় জনগণের দুর্ভোগের বিষয়টি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নজরে এলে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাসের প্রচেষ্টায় এবং সরকারের টিআর প্রকল্পের আওতায় সড়কটিতে মাটির কাজ ও ইট সলিংয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
ফলে বর্তমানে দুইটি ওয়ার্ডের কয়েকশ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিরলসভাবে তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।
সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার কারণে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এলাকার সাধারণ মানুষ সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাকেরগঞ্জে উন্নয়নের এ ধারা আরও বেগবান হবে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/VEnUf
https://shorturl.fm/1fHN3
https://shorturl.fm/OYGxe
4x202r