২০২৮ সালের নতুন শিক্ষাক্রমে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের এই তরুণ নেতার জীবন ও আত্মত্যাগ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিক্ষাক্রমে নতুন সংযোজন হিসেবে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সক্রিয় সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা। ২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে তার জীবন, সংগ্রাম, শাহাদাত ও পরবর্তী ঘটনাবলি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।
বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী
- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু
সভাসূত্রে জানা যায়, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির কর্মী শরিফ ওসমান বিন হাদির অবদান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সাল থেকে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের মাধ্যমে তার সংগ্রামী জীবন ও আত্মত্যাগের ইতিহাস জানতে পারবে।
এনসিটিবি সূত্র জানায়, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মীর মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শরিফ ওসমান হাদিকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রম পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। পরে ২০১২ সালের শিক্ষাক্রমের ভিত্তিতে পাঠ্যবইয়ে বিভিন্ন সংশোধন ও পরিমার্জন আনা হয়। এর ধারাবাহিকতায় বিএনপি সরকার ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গুলিবিদ্ধ থেকে শাহাদাত
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সংগ্রামী জীবনের গল্প
ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান শরিফ ওসমান হাদির বাবা একজন মাদরাসা শিক্ষক। তিনি নেছারাবাদ কামিল মাদরাসায় অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। ৫ আগস্টের পর ইনকিলাব মঞ্চ গঠন করে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে সেই স্বপ্ন পূরণের আগেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান এই তরুণ নেতা।
শিক্ষাক্রমে তার অন্তর্ভুক্তি নতুন প্রজন্মকে দেশ, গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সম্পর্কে আরও সচেতন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/6TTop
https://shorturl.fm/r5GNd