“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নাসিরনগরে “Startup, Science Project and Innovation Idea Showcasing”প্রোগ্রাম অনুষ্ঠিত

এন. নাজনীন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের “সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে এসইডিপি এর আওতাভুক্ত “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম(EESS)”এর মাধ্যমে সারা দেশব্যাপী পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • আরও পড়ুন

এ লক্ষ্যে উপজেলা /থানা পর্যায়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষার্থী সমন্বয়ে “Startup,Science Project and Innovation Idea Showcasing ” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।নাসিরনগর উপজেলা হল রুমে অনুষ্ঠিত আজকের( ১২ জুন) এই প্রোগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, নাসিরনগর সরকারি কলেজ এবং ফান্ডাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনাব এম.এ.হান্নান -মাননীয় সাংসদ, ব্রাহ্মণবাড়িয়া -১(নাসিরনগর)। সভাপতিত্ব করেন জনাব শাহীনা নাছরিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাসিরনগর।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: রমজান আলী, অধ্যক্ষ, নাসিরনগর সরকারি কলেজ, জনাব কে. এম. বশীর উদ্দিন তুহিন,সেক্রেটারি -বিএনপি,নাসিরনগর উপজেলা, অধ্যক্ষ, চাতলপাড় ডিগ্রি কলেজ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। সঞ্চালনায় ছিলেন  উপজেলা একাডেমি সুপারভাইজার জনাব রহিমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *