

বিনোদন ডেস্ক
যৌথ পরিবারের সুখ-দুঃখ, ভালোবাসা, দ্বন্দ্ব আর টানাপোড়েনের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শামীম জামানের পরিচালনা ও অভিনয়ে নির্মিত এই নাটকটি আগামী ১২ জুলাই থেকে প্রচার শুরু হবে মাছরাঙা টেলিভিশনে।
নাটকটির মূল প্রেক্ষাপট একটি বৃহৎ যৌথ পরিবারকে ঘিরে। যেখানে পরিবারের কর্তা ‘দাদা’ যেকোনো মূল্যে পরিবারটিকে একসঙ্গে ধরে রাখতে চান। তার বিশ্বাস—একই ছাদের নিচে মিলেমিশে থাকলেই পরিবার পূর্ণতা পায়। কিন্তু সময়ের পরিবর্তন, ব্যক্তিগত চাওয়া-পাওয়া এবং সম্পর্কের টানাপোড়েন সেই ঐক্যে ফাটল ধরাতে শুরু করে।
পরিচালক শামীম জামান জানান, ‘এক পাতিলের সংসার’ আসলে একটি পরিবারের ভেতরের গল্প—যেখানে চাচা-চাচি, ভাই-বোন সবাই মিলে একসঙ্গে বসবাস করে। তবে পরিবারের মেজো ছেলে (মোশাররফ করিম) বিভিন্ন কারণে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যা পুরো পরিবারের জন্য এক বড় সংকট তৈরি করে।
এই দ্বন্দ্বকে কেন্দ্র করেই নাটকের মূল গল্প এগিয়ে যায়। পারিবারিক আবহের পাশাপাশি এতে উঠে আসবে সমাজের চিরচেনা দ্বন্দ্ব, সম্পর্কের জটিলতা এবং প্রেমের গল্পও। এলাকার কিছু মানুষের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পর্ক ও সংঘাত নাটকটিকে আরও বহুমাত্রিক করে তুলবে।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

সম্প্রচার সূচি প্রসঙ্গে নির্মাতা জানান, নাটকটি রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। প্রথম ধাপে ১০৪ পর্ব নির্মাণ করা হয়েছে। দর্শকদের সাড়া পেলে পরবর্তীতে এটি বাড়িয়ে ২০৮ পর্ব বা তারও বেশি করা হতে পারে।
পরিবার, সম্পর্ক আর বাস্তব জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে ‘এক পাতিলের সংসার’ দর্শকদের কাছে নতুন এক অভিজ্ঞতা হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা নির্মাতা সংশ্লিষ্টদের।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119