বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রী মারিয়া মীম এবার হাজির হচ্ছেন একেবারে ভিন্নধর্মী চরিত্রে। তার সঙ্গে তণ্ময় সোহেলের নতুন রসায়নে নির্মিত বিশেষ নাটক ‘রিল রঙ্গিলা’ মুক্তি পাচ্ছে আগামীকাল, ৭ আগস্ট (শুক্রবার)। নাটকটি বিকেল ৩টায় প্রচারিত হবে ‘জাগো বাংলা ড্রামা’ ইউটিউব চ্যানেলে।
‘রিল রঙ্গিলা’ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিফাত খান অনিক। গল্প লিখেছেন নাফিজ রেজা ও টিটো রহমান। নাটকের মূল কাহিনি আবর্তিত হয়েছে এক বি-গ্রেড চলচ্চিত্রের নায়িকাকে ঘিরে, যিনি গ্ল্যামারজগতের চাকচিক্য ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসতে চান। তবে সেই পথ মোটেও সহজ নয়। সামাজিক দৃষ্টিভঙ্গি, মানসিক টানাপোড়েন এবং বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্পের প্রতিটি বাঁক।
নাটকে মারিয়া মীম ও তণ্ময় সোহেলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিরিন আলম, রিয়াদ আহসান রনিসহ আরও অনেকে।
নাটকটির ভাবনা সম্পর্কে ক্রিয়েটিভ প্রোডিউসার নাফিজ রেজা বলেন, “অভিনেত্রীদের জীবন নিয়ে সাধারণ মানুষের নানা ধারণা থাকলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। ক্যামেরার আলো-ঝলমলে জগতের বাইরে তারাও আমাদের মতোই স্বাভাবিক মানুষ। সেই বাস্তবতাকে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।”
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’

- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ

- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী

- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু

অন্যদিকে, জাগো এন্টারটেইনমেন্ট ও জাগো এফএম-এর হেড অব অপারেশনস উদয় চৌধুরী বলেন, “দর্শকদের জন্য রুচিশীল ও ভিন্নধর্মী বিনোদন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। ‘রিল রঙ্গিলা’ জীবনের টানাপোড়েন, আবেগ ও বিনোদনের একটি সুন্দর সমন্বয়। আশা করছি, সাপ্তাহিক ছুটির বিকেলে নাটকটি দর্শকদের ভালো লাগবে।”
গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব জীবনের গল্প ও মানবিক অনুভূতির এক ভিন্ন আখ্যান নিয়ে নির্মিত ‘রিল রঙ্গিলা’ উপভোগ করা যাবে আগামীকাল বিকেল ৩টা থেকে ‘জাগো বাংলা ড্রামা’ ইউটিউব চ্যানেলে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119