“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

তাওহিদী মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজার সংলগ্ন ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও সফলতা কামনায় এক আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার জনাব আল মাহমুদ কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপার মোজাম্মেল হক। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সুপার আল মাহমুদ কাজী, সহকারী সুপার মোজাম্মেল হক, মাওলানা নাজমুল হাসান, ইমাম হোসেন ও হাফিজুর রহমান।

বক্তারা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পরীক্ষার মাধ্যমে তাদের মেধা, পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায়ের মূল্যায়ন হবে। তাই সকল শিক্ষার্থীকে মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার করতে হবে।

তারা আরও বলেন, সফলতা অর্জনের জন্য নিয়মিত নামাজ আদায়, আল্লাহর উপর ভরসা রাখা এবং বেশি বেশি দোয়া করার বিকল্প নেই। নকল বা অসৎ উপায় পরিহার করে সততার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

অভিভাবকদের উদ্দেশ্যে সুপার আল মাহমুদ কাজী বলেন, পরীক্ষার সময় সন্তানদের পাশে থেকে মানসিকভাবে সহযোগিতা করতে হবে। তাদের সাহস ও অনুপ্রেরণা জোগাতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন সুপার আল মাহমুদ কাজী, সহকারী সুপার মোজাম্মেল হক, মাওলানা আবু সাঈদ, মাওলানা নাজমুল হাসান, ইমাম হোসেন, রহমত রাফি, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ, গোলাম মোস্তফা, মাওলানা মাসুমা খাতুন, নাজমুন নাহারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *