“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নড়াইলে পাম্পে তেল আনতে গিয়ে নারীর মৃত্যু

মো: সামিরুল ইসলাম
নড়াইল সংবাদদাতা

নড়াইলে ডিজেল তেল আনতে গিয়ে হিটস্ট্রোকে লাভলী বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান ওই নারী।পরে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। প্রচন্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার লিপিকা রাণী বিশ্বাস তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভলী বেগম বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকালে ডিজেল আনতে ফিলিং স্টেশনে যান।পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই নরীর মৃত্যু হয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওলি মিয়া কৃষাণী লাভলী বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি ওই নারী হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *