‘রাতের অন্ধকারে তেলের দাম বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত’; সরকারকে হুঁশিয়ারি নেতাদের
যশোর সংবাদদাতা
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মোটরসাইকেল চালানোর পরিবর্তে ঠেলে নিয়ে গিয়ে তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সোমবার (১ জুন) বিকেলে শহরের চিত্রামোড় থেকে এনসিপির নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোটরসাইকেল রেখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী
- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু
কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১০০ দিনের মধ্যেই জনগণের স্বার্থে রাজপথে নামতে হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল সরকার জনবান্ধব সিদ্ধান্ত নেবে, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধিকে অনেকেই মেনে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই।
সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, একের পর এক গণবিরোধী সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী, পরিবহন খাত ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি খেটে খাওয়া মানুষের জীবনযাত্রায় পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতির পরিবর্তনে বৃহত্তর গণআন্দোলনের প্রয়োজন হতে পারে।
যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ বলেন, রাতের অন্ধকারে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণের সঙ্গে প্রতারণার শামিল। বিশ্ববাজারের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/I5iXG