নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি জাতীয় বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, শিক্ষা ও প্রযুক্তি এবং ঋণের সুদ পরিশোধ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘জনমুখী বাজেট প্রস্তাবনা’ শীর্ষক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করা হয়। দলের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।
- আরও পড়ুন
- জামায়াতের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ আছে, নেই জামায়াত
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’
- খুলশীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার অভিযোগ
- ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত দ্বিমুখী নীতির পরিচয় দিচ্ছে’—রিজভী
- দীর্ঘ অপেক্ষার অবসান, দুই মাসে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ২৪ দশমিক ০৯ শতাংশ। শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বা ১৪ দশমিক ৯৬ শতাংশ বরাদ্দের রূপরেখা দেওয়া হয়েছে।দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ১৫ দশমিক ১৯ শতাংশ।
যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা বা ৭ দশমিক ৭৮ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।খাদ্য নিরাপত্তা জোরদারে কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা (৬ দশমিক ১৫ শতাংশ) এবং দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর সহায়তায় সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা (৫ দশমিক ৭৪ শতাংশ) বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। উভয় খাতেই মোট বাজেটের ৫ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দের প্রস্তাব রয়েছে।এছাড়া জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা (৫ দশমিক ১৮ শতাংশ), আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা (৪ দশমিক ১০ শতাংশ) এবং শিল্প ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা (২ দশমিক ৯৭ শতাংশ) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।জামায়াত নেতারা দাবি করেন, তাদের প্রস্তাবিত এই জনমুখী বাজেট দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা, মাজিক নিরাপত্তা জোরদার, শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/hank9
https://shorturl.fm/cABNE
https://shorturl.fm/538Ma
87cvxs