মোঃ কাজল
গাজীপুর প্রতিনিধি
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে মাওলানা ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনিযুক্ত মহাসচিব ও প্রবীণ ইসলামী নেতা মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ঘুণে ধরা সমাজ পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে না পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়।
- আরও পড়ুন
- প্রশাসন, নিয়মিত অভিযান: রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে সাফল্যের গল্প

- নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়

- পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের পুরস্কৃত করল জামিয় সৈয়দ আবরারুল করিম কেরাতুল কুরআন মাদ্রাসা

- বেসরকারি তেল আমদানিতে সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিক অধিকার বিবেচনার আহ্বান

- ইউনূস সরকারের ১৮ মাস: সংবিধান ও আইনের সঙ্গে সংঘাতের অভিযোগ

- নিহত রিফাত ও আহত সিফাতের পরিবারের পাশে এমপি আবুল হোসেন খান

তিনি উল্লেখ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইসলামী আদর্শের বাস্তবায়ন এবং দেশে ইসলামী শক্তির বিজয়ই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী শক্তির বিজয় নিশ্চিত করতে পীর সাহেব চরমোনাই ঘোষিত ‘এক বাক্স’ নীতি ছিল সময়োপযোগী একটি উদ্যোগ। তবে একটি নামধারী ইসলামী দলের অদূরদর্শী ভূমিকার কারণে সেই উদ্যোগ সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন।
মাওলানা আতাউর রহমান বৃহত্তর ইসলামী ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাজীপুর চৌরাস্তা সংলগ্ন সাগর এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119
https://shorturl.fm/jfaSE