
বাকেরগঞ্জ জেলা প্রতিনিধি
বাকেরগঞ্জের মেধাবী শিক্ষার্থী ওয়াসফিয়া জুসবা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল (Talentpool) বৃত্তি অর্জন করে এক অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এই গৌরবময় সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র বাকেরগঞ্জবাসী।
ওয়াসফিয়া জুসবা বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কামরুন নাহার মারিয়ম-এর একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই মেধা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আসা জুসবা তার শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে।
সে বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে। তার এই অর্জন শুধু তার পরিবারের গর্ব নয়, বরং বিদ্যালয় ও পুরো বাকেরগঞ্জ এলাকার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বর্তমানে জুসবা বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে। নতুন শিক্ষাজীবনেও সে তার মেধা ও পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে, যা তার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করে।
- আরও পড়ুন
- দৌলতপুর আলিম মাদ্রাসায় ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- নতুন রূপে মারিয়া মীম, শুক্রবার আসছে ‘রিল রঙ্গিলা’

জুসবার এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে তার নিরলস অধ্যবসায়, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং বাবা-মায়ের অবিচল সহযোগিতা ও দোয়া। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং দেশের জন্য একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119