“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

আশুলিয়ায় আগুনে দগ্ধদের তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা প্রদান

স্টাফ রিপোর্টার

আজ রোববার ২০ সেপ্টেম্বর ৮:৪০ মিনিটে আশুলিয়ার জামগড়ার প্রীতি গ্রুপ-এর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ ও আহত হন। স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে হাসপাতালে আহতদের সার্বিক পরিস্থিতির তথ্য সংগ্রহ করতে যান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” ✉ Email: dhaka24news.top@gmail.com

অভিযোগ উঠেছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ রাজুসহ কয়েকজন নিরাপত্তা প্রহরী তাদের প্রবেশে সরাসরি বাঁধা দেয়। একপর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে হাসপাতালের কর্মীরা এবং সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একই সাথে সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ সম্পূর্ণ নিষেধ বলে সাফ জানিয়ে দেয়া হয়।

​এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রকৃত তথ্য গোপন করতেই এমন অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন উপস্থিত সাংবাদিকরা।

​ঘটনা সম্পর্কে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

পেশাগত দায়িত্ব পালনে এমন বাঁধা প্রদান ও হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।

ঢাকার E দোকান

📱
```

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *