জনসেবা, উন্নয়ন, আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা
মোহাম্মদ জালাল উদ্দিন
শিবচর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। এতে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় শিবচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, অবকাঠামো উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন এবং মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলোও তুলে ধরেন।
মতবিনিময় সভায় বিশেষ গুরুত্ব পায় বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ ঘাটতির বিষয়টি। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রতি আরও গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় ও বিকল্প জ্বালানি ব্যবস্থার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম গ্রহণের বিষয়েও আলোচনা হয়। সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবা নিতে এসে যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
- আরও পড়ুন
- কৃতিত্বের স্বীকৃতি: নারায়ণগঞ্জে তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

- সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও মিছিল

- নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

- নামাজ পড়াতে বেরিয়ে আর ফেরেননি হাফেজে কুরআন রোকনুজ্জামান, সন্ধান চায় পরিবার

- লিওনেল মেসির স্ত্রীর জীবন বদলে গেলো, সাবলীল ইংরেজিতে মুগ্ধ ভক্তরা

- নড়াইল জেলা জামায়তের নায়েবে আমীর বাদশা মিয়ার দাফন সম্পন্ন

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকারের চলমান কার্যক্রম আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় পর্যায়ে জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
হেলেন জেরিন খান আরও বলেন, শিবচরের উন্নয়নে স্থানীয় পর্যায়ের সব সরকারি দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনসেবা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119