ঠাকুরগাঁও সংবাদদাতা
ধমকিয়ে কিংবা পিটিয়ে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই একটি সরকার টিকে থাকতে পারে। বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণের জন্য কাজ করতে হবে। ধমকিয়ে বা পিটিয়ে ক্ষমতা ধরে রাখা যায় না। অতীতে যারা সেই চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।” তিনি বলেন, বিগত নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হলেও সাম্প্রতিক নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। দেশের মানুষ বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ওপর আস্থা রেখেই ভোট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রাম ভুলে গেলে চলবে না
বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের মধ্যে গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল। তবে সেই সময় পেরিয়ে এসে এখন মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে। তিনি আরও বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থান—এসব আমাদের জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়। এগুলো কখনো ভুলে যাওয়া যাবে না।”
- আরও পড়ুন
- কমলনগরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের পথ অবরুদ্ধ ও মারধরের অভিযোগ
- তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
- ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল
- বসুন্ধরা স্পোর্টস সিটির বিশ্বমানের বাস্কেটবল কোর্টে মুগ্ধ ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা
- আজ বুধবার ০৩ জুন ২০২৬, ২০ জৈষ্ঠ ১৪৩৩, ১৬ জিলহজ্ব ১৪৪৭
দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ
বর্তমান শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শুধু সাধারণ শিক্ষার ওপর নির্ভর না করে নতুন প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।তার ভাষায়, “বর্তমানে অনেকেই এমএ পাস করেও চাকরি পাচ্ছেন না। তাই সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের দিকে শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।”
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু
মন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, সরকারের মেয়াদ মাত্র তিন মাস হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একাধিক উদ্যোগ
ঠাকুরগাঁও জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পর রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলার বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ”
01612346119