“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

মোঃ রাশেদুল আলম
বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি।

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে অভিমান করে রায়হান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ আগস্ট) সকালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে রায়হান আত্মহত্যা করেন।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

পারিবারিক সূত্রে জানা যায়,রায়হান প্রায় এক বছর আগে সম্পর্ক করে বিয়ে করে একই গ্রামের চান খাঁ’র মেয়ে শারমিন কে। বর্তমানে রায়হান বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডে মায়ের দোয়া বেকারিতে কর্মরত ছিলেন ।

২৩ আগস্ট সোমবার প্রতিদিনের মতো সকালে নিজ কর্মস্থলে গিয়েছিলেন রায়হান। কিন্তু ঘণ্টা খানেক পর হঠাৎ স্ত্রী শারমিনের ফোন পেয়ে আবার বাড়ি ফিরে যান। একপর্যায়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে নিজের রুমে ঢুকে ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন তিনি।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দরজা ভেঙে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রায়হানকে মৃত ঘোষণা করেন।

  • আরও পড়ুন

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. আদিল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
এই অল্প বয়সে রায়হানের চলে যাওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *