“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র পাঁচদিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার (১৮ মে) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদযাপন করা হবে।সে হিসাবে ২৭ থেকে ৩১ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

সোমবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন। সে হিসাবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Play sound