“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

মোহাম্মদপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে বিশাল দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।আজ ৩০ মে (২০২৬) মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মোহাম্মদপুর জোনের টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

“বিজ্ঞাপনের জন্য যোগাযোগ” 01612346119

বস্ত্র বিতরণের পূর্বে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত শেষে প্রধান অতিথি জনাব তারেক রহমান অন্যান্য আমন্ত্রিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ ইউসুফ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের দূরদর্শী স্থপতি। সংকটে ও সংগ্রামে তাঁর আদর্শই আমাদের পথ দেখায়। আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত হয়ে দেশনায়ক তারেক রহমান ঢাকা-১৩ আসনবাসীকে ধন্য করেছেন এবং নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত হয়ে সুশাসন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী অতীতেও সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এই জনপদের প্রতিটি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং মোহাম্মদপুরের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার স্মৃতি ও আদর্শকে স্মরণ করে আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৬টি নির্ধারিত স্পটে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *